ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

হাঁটু ও কনুইয়ের জেদি কালো দাগ দূর করুন সহজ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২৪ ডিসেম্বর ২০২০
হাঁটু ও কনুইয়ের জেদি কালো দাগ দূর করুন সহজ উপায়ে
ছবি: হাঁটু ও কনুইয়ের জেদি কালো দাগ দূর করুন সহজ উপায়ে

শীতে মুখের যত্ন নিলেও হাত-পায়ের কথা আমরা বেমালুম ভুলে যাই। তবে হাত পা শুষ্ক হতে যেতে পারে। ত্বক ফেটে চামড়া ওঠা সেই সঙ্গে ইনফেকশন হতে পারে। হাঁটু- কনুইয়ের দাগ বেড়ে চামড়া শক্ত হয়ে যায়। 

তাই এই সময়টাতে হাঁটু এবং কনুইয়ের একটু বেশি যত্ন নিন। এতে করে আর কালো দাগের সমস্যায় ভুগতে হবে না। চলুন জেনে নেয়া যাক কীভাবে খুব সহজেই হাঁটু এবং কনুইয়ের কালো দাগ দূর করতে পারবেন-

লেবু 
লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। হাঁটু-কনুইয়ের যেসব জায়গা কালো হয়ে গিয়েছে, সেখানে লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তারপরে গরম জলে ধুয়ে নিন। সপ্তাহ খানেক এটা করলেই ফারাক বুঝতে পারবেন। 

দই 
দই স্কিনের জন্য খুব ভালো ময়েশ্চরাইজার। টক দইয়ের সঙ্গে এক চা চামচ ভিনেগার ও সামান্য বেসন নিয়ে মিশ্রণ বানান। সেটা হাঁটু, কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 

বেকিং সোডা 
বেকিং সোডাও কালো ছোপ দূর করতে খুব উপকারী। দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। কনুই, হাঁটুতে পাঁচ মিনিট লাগিয়ে রেখে দিন। প্রতি সপ্তাহে একবার করে টানা দুই মাস ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!