চুল পড়া বন্ধ করুন শিকাকাই শ্যাম্পু দিয়ে
চুল পড়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তবে তা দিনে ৬০টি পর্যন্ত। এর থেকে বেশি চুল পরলে সেটা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালু ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং যত্নের অভাবেই এমনটা হয়ে থাকে।
এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। প্রাকৃতিক শ্যাম্পু হল শিকাকাই, যেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা স্ক্যাল্পকে ভালো রাখে। চুল পড়া কমায়, সঙ্গে ফ্রিজি চুলকে ঠিক করে। খুশকি কমাতেও সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করতে হয় এই শিকাকাই সে সম্পর্কে-
আরো পড়ুন: খুশকি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায়
যা যা লাগবে: শিকাকাই পাউডার ছয় চামচ, পানি দুই কাপ।
যেভাবে ব্যবহার করবেন:
এক চা চামচ শিকাকাই গুঁড়ার সঙ্গে এক চা চামচ আমলকীর গুঁড়া মেশান। এক কাপ টক দই মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে প্রথমে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে ফেলুন।
শিকাকাই গুঁড়া নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল হবে সুন্দর ও ঝলমলে। এটা সপ্তাহে এক বা দুদিন ব্যবহার করুন।