চোখের ক্ষতি এড়াতে যেসব সানগ্লাস ভুলেও ব্যবহার করবেন না
রোদের তীব্রতা থেকে চোখ বাঁচাতে আমারা অনেকেই সানগ্লাস ব্যবহার করে থাকি। যদি ফ্যাশনে গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ হচ্ছে সানগ্লাস। অনেকেই একাধিক ডিজাইন ও মানের সানগ্লাস নিজেদের কালেকশনে রাখেন।
তবে কখনো কি ভেবে দেখেছেন, আপনার ব্যবহৃত সানগ্লাসটি চোখের জন্য সঠিক কিনা? কিছু ভুলের কারণে দেখা যায়, চোখের ভালোর জন্য ব্যবহার করা সানগ্লাস উল্টা চোখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
চোখের কর্নিয়া ও রেটিনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানগ্লাসের ভূমিকা অপরিসীম। তবে সেই সানগ্লাস হতে হবে ভালোমানের গ্লাসের তৈরি। নয়ত সস্তা নিম্নমানের সানগ্লাস ব্যবহার করে চোখের বড় ধরনের ক্ষতিও হতে পারে। কারণ সস্তার সানগ্লাসে ব্যবহার করা হয় ক্ষতিকারক প্লাস্টিক। এ সানগ্লাস ইউ ভি রশ্মি থেকে রক্ষা তো করেই না উলটো চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকারক।
আরো পড়ুন: মস্তিষ্ককে সক্রিয় করার কিছু অসাধারণ কৌশল
বিশেষজ্ঞরা বলেন, কম দামের সানগ্লাস ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ার ঝুঁকি থাকে। শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও। এছাড়া মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে চোখের পাওয়ার বেড়ে যেতে পারে। এজন্য চোখের সুরক্ষায় ভালোমানের সানগ্লাস ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের।
আর দাম দিয়ে কেনা সানগ্লাসটির যত্নও নিতে হবে যত্ন করে। চলুন জেনে নেয়া যাক সানগ্লাসের যত্নে কিছু করণীয়-
> লেন্স পরিষ্কার করার কোমল সলিউশন দিয়ে সানগ্লাস পরিষ্কার করতে পারেন।
> সানগ্লাসের সঙ্গে দেয়া কাপড়টি দিয়ে ভেজা অবস্থাতেই মুছে ফেলুন।
> খুলে এখানে সেখানে না রেখে, সানগ্লাসের বক্সের মধ্যে রাখুন।
> শুকনো সানগ্লাস মোছা উচিত নয়, ধুলো-বালির কণা কাচের সঙ্গে ঘষা খেয়ে দাগ পড়তে পারে।
> খুব ঠাণ্ডা বা বেশি তাপের কাছাকাছি সানগ্লাস রাখবেন না।