অন্তর্বাস দীর্ঘদিন ভালো রাখার গোপন উপায়
নারীদের পোশাকের অন্যতম অনুষঙ্গ অন্তর্বাস। নারী দেহের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে এটি। অনেকেই আছেন ব্র্যান্ডেড দামি অন্তর্বাস কিনতে পছন্দ করেন। আবার অনেকে সাধারণ অন্তর্বাস ব্যবহার করেন। তবে অযত্নের ফলে অচিরেই তা সর্বনাশ ডেকে আনে।
জানেন কি? সঠিক উপায়ে এটি পরিষ্কার না করলে আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এজন্য সব সময় পরিষ্কার এবং আরামদায়ক অন্তর্বাস বেছে নিন। অনেকে আছেন সঠিকভাবে অন্তর্বাস ধোয়ার পদ্ধতি জানেন না। ধোয়ার সঠিক উপায় না জানার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনার দামি অন্তর্বাসগুলো।
একটু এদিক ওদিক হলেই নামীদামী ব্র্যান্ডের অন্তর্বাসের দফারফা অবস্থা হতে পারে। বিশেষ করে লেসযুক্ত বা রেশমের অন্তর্বাস। প্যাড দেয়া অন্তর্বাসের জন্য অবশ্য আলাদা যত্ন নিতে হয়। এমন কিছু উপায় জেনে নিন। যেগুলো মেনে চললে আপনার দামি অন্তর্বাসকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে পারবেন।
আরো পড়ুন:গণপরিবহনে ফিরেছে আগের চিত্র, সুরক্ষিত থাকতে এসব মেনে চলা জরুরি
> অন্তর্বাস অত্যন্ত কমনীয় হয়। বিশেষ করে লেস জাতীয় অন্তর্বাস। তাই এগুলো ওয়াশিং মেশিনে ধুবেন না। হাতে পরিষ্কার করুন। হাতে পরিষ্কার করলে অন্তর্বাসের বুনটে বেশি চাপ পড়ে না ফলে অনেকদিন পর্যন্ত নতুনের মতো থাকে।
> সঠিক উপায়ে শুকাতে হবে। যেমন তেমন করে শুকাতে দেবেন না। আবার জামাকাপড় শুকনো করার ক্লিপও ব্যবহার করা যাবে না। এতে অন্তর্বাসের আকার বদলে যেতে পারে। তাই সবসময় হ্যাঙ্কারে শুকাতে দিন অন্তর্বাস।
> ধোয়ার বা শুকাতে দেয়ার সময় অন্তর্বাসের হুক লাগিয়ে রাখুন। এর ফলে অন্তর্বাসের আকার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
> অন্তর্বাস ধোয়ার আগে সবসময় আলাদা ওয়াশিং ব্যাগে রাখুন রাখুন অন্তর্বাসগুলো। ধোয়ার সময় বের করুন। অন্য ময়লা কাপড়ের সঙ্গে এগুলো না রাখাই ভালো।
> সবসময় ধোয়ার আগে গাঢ় রং এবং হালকা রঙের অন্তর্বাসকে আলাদা করে ধোবেন। এতে অন্তর্বাসের নিজস্ব রং বজায় থাকবে অনেকদিন। দেখাবে একদম নতুনের মতো।
> কাপড় কাঁচার সাবান অত্যন্ত রুক্ষ ও ক্ষতিকর হয় কমনীয় পোশাকের ক্ষেত্রে। তাই অন্তর্বাস কাঁচার সময় ডিটারজেন্ট এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
> আপনার আলমারিকে আপনার অন্তর্বাসের জন্য আলাদা জায়গা রাখুন। প্রকার ভেদে আলাদা আলাদা করে গুছিয়ে রাখুন। নাহলে আপনার অন্তর্বাসের প্যাডের আকার পাল্টে যেতে পারে।