মুখে মাস্কের ছাপ পড়ে যাচ্ছে? দূর করার উপায় জানুন
বছরের শুরু থেকেই পুরো বিশ্ব করোনার তাণ্ডবে দিশেহারা। সামাজিক দূরত্ব মেনে চলা বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে মাস্ক পরতে হবে অবশ্যই। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
করোনাভাইরাস থেকে দূরে থাকতে মাস্ক নিশ্চয় ব্যবহার করছেন। অনেকেরই দীর্ঘ সময় মাস্ক পরে থেকে ত্বকে দাগ পরে যাচ্ছে। মাস্ক করোনার জীবাণু আমাদের শরীরে ঢুকতে বাধা দেয়। বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দিনের বেশিরভাগ সময় ধরে মাস্ক ব্যবহারের ফলে আমাদের অনেকের ত্বকে দাগ বসে যাচ্ছে।
এই দাগগুলো অনেকের কাছেই অস্বস্তির কারণ। তবে করোনা থেকে বাঁচতে মাস্কের তো বিকল্প নেই। তবে সহজেই এই দাগ দূর করতে পারেন। জেনে নিন উপায়গুলো-
> সুযোগ পেলে বার বার পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
> ব্যবহার করা মাস্ক প্রতিদিন পরিষ্কার করে নিন। অপরিস্কার মাস্ক থেকে জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে। আবার এতে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।
> সুযোগ থাকলে চার ঘণ্টা পর পর কিছুক্ষণের জন্য মাস্ক খুলে রাখুন।
> বাইরে বের হলে সঙ্গে একাধিক মাস্ক রাখুন। একটি নষ্ট হয়ে গেলে অন্যটি কাজে দেবে।
> ঘরে ফিরে মুখ ধোয়ার জন্য ফেসওয়াশ ব্যবহার করুন।
> মাস্ক পরার এক ঘণ্টা আগে অবশ্যই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
> বেশি শক্ত করে মাস্ক পরবেন না। একটু ঢিলা করে পরুন। এতে সহজেই মাস্কের ভেতর বাতাস চলাচল করবে। অর্থাৎ আপনার নিঃশ্বাস যেন মাস্কের ভেতর আটকে না থাকে।
> সপ্তাহে আন্তত দু’বার ফেসিয়াল ক্রিম দিয়ে নিজেই মুখটা পাঁচ মিনিট ম্যাসাজ করে নিন।
> মাস্কের ভেতরে জমা ঘাম একটু পর মুছে নিন। ত্বক তৈলাক্ত হয়ে পড়লে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মুছে ফেলুন।
> যাদের অ্যালার্জি ও ব্রণের সমস্যা রয়েছে, তারা তিন স্তরের সুতি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন।