ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

অল্প সময়ে পানি ছাড়াই তালের ক্বাথ বের করার উপায়

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ১৪ জুলাই ২০২০
অল্প সময়ে পানি ছাড়াই তালের ক্বাথ বের করার উপায়
ছবি: তালের রস বের করার উপায়

তাল পাকা গরম কিন্তু পরেই গিয়েছে। আর মাত্র কিছুদিনের মধ্যেই তাল পাকতে শুরু করবে। তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তালের পিঠা খেতে সবাই অনেক পছন্দ করে। তবে তালের রস বের করার কঠিন প্রক্রিয়ার জন্য এড়িয়ে যান এই পিঠা। 

এর খুব সহজ সমাধান আছে। কোনো রকম পানি ছাড়াই আপনি তালের পাল্প বা ক্বাথটা বের করে নিতে পারবেন। আর সময়ও লাগবে খুবই কম। তাহলে জেনে নিন কীভাবে সহজেই পানি ছাড়া এই ক্বাথ বের করবেন।

যা যা লাগবে- তাল, মশারির কাপড় বা চালুনি, সবজি গ্রেটার।

যেভাবে করবেন- প্রথমে তালের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিন। এবার তালের ভেতরে যে বিচিগুলো আলাদা করুন। একটি সবজি গ্রেটারের ছোট পাশ দিয়ে গ্রেট করতে থাকুন। দেখবেন নিচে খুব সুন্দরভাবে তালের ক্বাথ বেরিয়ে আসছে। এভাবে সবগুলো বিচি থেকে ক্বাথ বের করুন। এবার মশারির কাপড়ের উপর এই ক্বাথ নিয়ে ছেঁকে নিন। ব্যাস, হয়ে গেল পানি ছাড়াই তালের ক্বাথ। এটি আপনি ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!