ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হাসানুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৪
আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হাসানুজ্জামান
ফাইল ফটো

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. হাসানুজ্জামানকে বদলি করে আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গেও ডেপুটি রেজিস্ট্রার পদে আরো দুইজন বিচারককে বদলি করা হয়েছে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

Advertisement

বদলি হওয়া বিচারকরা হলেন- রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মুহা. হাসানুজ্জামানকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে, নওগাঁর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!