রোববার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর গোলচত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি তোলেন শিক্ষার্থীরা।
জানা যায়, ১৯৯১ সালে বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ করা হয়। সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। ৩৩ বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা চান তারা।
.png)
দাবি আদায় না হলে ৭ সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বলছেন, চাকরিতে বয়সসীমা না বাড়ালে উচ্চ শিক্ষিত বেকার সমস্যা আরো প্রকট হবে।