সোমবার ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহানারা ফেরদৌস আদালতে সাক্ষ্য দেন তিনি। এদিন তার সাক্ষ্য শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল ৯ জুলাই দিন ধার্য করেন।
এর আগে এ মামলায় সাক্ষ্য দেন পুলিশের এএসআই জেসমিন আক্তার। মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
.png)
গত ১১ জানুয়ারি আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন একই আদালতের বিচারক। মামলায় পিয়াসা বর্তমানে জামিনে আছেন।
জানা যায়, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, পিয়াসা বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।
২০২১ সালের ১ আগস্ট পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।
পরে গুলশান থানায় দায়ের করা মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে তার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করা হয়।
পিয়াসা ও তার সহযোগী শারফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অধীনে ভাটারা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।