ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
পুলিশ পরিদর্শক হত্যা

আরাভ খানের মামলায় সাক্ষ্য ২১ জুলাই 

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৪, ৩ জুলাই ২০২৪
আরাভ খানের মামলায় সাক্ষ্য ২১ জুলাই 
আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান- ফাইল ফটো

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের  ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

এদিন তার জেরা শেষ হওয়ায় ২১ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন আদালত। এ মামলার চার্জশিটভুক্ত ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তাকে আসামিপক্ষের জেরার আগে আদালতে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। 

Advertisement

মামলায় আরাভ খান বাদে মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন। 

এ মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামি মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন ওরফে আন্নাফী ও মোছা. ফারিয়া বিনতে মিম। তাদের বিরুদ্ধে ভিন্ন দোষীপত্র দাখিল করা হয়। তাদের বিচার শিশু আদালতে চলমান।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!