ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]
বেইলি রোডের অগ্নিকাণ্ড

রিমান্ড শেষে কারাগারে রেস্তোরাঁ মালিক সোহেল

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৯:২৮, ১০ মে ২০২৪
রিমান্ড শেষে কারাগারে রেস্তোরাঁ মালিক সোহেল
ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুইদিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থিত করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

এর আগে গেল ৮ মে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক।

জানা গেছে, ৭ মে রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সোহেল সিরাজ। বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে তুলে দেয়। 

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ঐ ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ। ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!