ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়লো সুন্দরবনের ৫ একর বনভূমি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ৬ মে ২০২৪
আগুনে পুড়লো সুন্দরবনের ৫ একর বনভূমি
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় ৫ একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। তবে সেখানে বড় কোনো গাছ নেই। মৃত কোনো বন্যপ্রাণীও দেখা যায়নি।

রোববার (৫ মে) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনায় হওয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানানবন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

সোমবার অগ্নিকাণ্ডে সুন্দরবনের জীববৈচিত্রের ক্ষতি নিরূপণে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা। আগুন যাতে আর না ছড়ায়, সেজন্য ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। কোথাও ধোঁয়া দেখা গেলে, সেখানে পানি দেওয়ার কথাও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!