ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনের গহীনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৪ মে ২০২৪
সুন্দরবনের গহীনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এদিকে এ ঘটনার পর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বনকর্মী ও স্থানীয় গ্রামবাসীরা। তবে কীভাবে বনের ওই এলাকায় আগুন লেগেছে তা জানাতে পারেনি বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। এরপরই বনকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দেন।

Advertisement

তবে আগুন কীভাবে লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। বনের ওই এলাকায় কী ধরনের বনজ গাছপালা রয়েছে তাও এখনো বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের ওই কর্মকর্তা।

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!