মামলার অন্য দুই আসামি হলেন- মো. জামাল উদ্দিন আহম্মদ ওরফে মো. জামাল উদ্দিন ও শেখ গিয়াস উদ্দীন আহমদ। তাদের মধ্যে আবুল খায়ের গোলাপ মিয়া কারাগারে রয়েছেন। এছাড়া শেখ গিয়াস উদ্দীন আহমদ পলাতক।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজিয়া সুলতানা চমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০১৮ সালের ১৩ মে মানবতাবিরোধী অপরাধ মামলায় এই তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর অভিযোগ আমলে নিয়ে ফরমাল চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।
গত ৮ মার্চ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।