এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চের কার্যতালিকায় মামলাটি এক নম্বরে রয়েছে।
গত ১৮ অক্টোবর এ মামলায় শামসুলের আপিলের ওপর শুনানি শেষ হয়। এরও আগে ১২ জুলাই তার আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল।
.png)
এ মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরে আইনানুসারে এক মাসের মধ্যে আপিল করেন শামসুল হক।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ১ ও ৫ নম্বর বাদে বাকি তিনটি প্রমাণিত হওয়ায় এ সাজা দেন ট্রাইব্যুনাল।
আসামিদের মধ্যে আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারী ২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ছাড়া অন্য দুই অভিযোগে (৩ ও ৪ নম্বর) দুইবার করে আমৃত্যু কারাদণ্ড পান। শরীফ হোসেন তিনটি অভিযোগে এবং মো. আবুল হাশেম, শামসুল হক ও এস এম ইউসুফ আলী একটিতে (তিন নম্বর) এবং মো. হারুন একটিতে (দুই নম্বর) আমৃত্যু কারাদণ্ড পান।