ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২২ নভেম্বর ২০২৩
দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ফাইল ফটো

মাদক মামলায় দুইজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। 

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার ফৈজার বাপের পালং গ্রামের আ. হক মৌলভীর ছেলে মো. আ. রহিম (৫৬) ও বরিশাল জেলার গৌরনদী থানার উত্তর মাগুরা গ্রামের রহিম মৃধার ছেলে জালাল মৃধা। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, আসামিদের হাজতবাসকালীন সময় এ দণ্ডের মেয়াদ হতে বাদ যাবে। 

Advertisement

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস প্রদান করা হয়েছে। তারা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নিজগ্রামের হাফেজ মো. মাহবুবুর রহমানের ছেলে আব্দুর রহমান ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরওয়া গ্রামের মৃত সালেহ'র পুত্র আ.স.ম ফয়সাল। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন আসামি আব্দুর রহিম ও জালাল মৃধাকে ১২ হাজার পাঁচশত পিস ইয়াবাসহ শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই মো. আছমত আলী বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!