মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
আসামিদের মধ্যে প্রাইম ব্যাংকের জুনিয়র অফিসার মির্জা কামরুল হাসানকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অন্য আসামি সোনালী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. আনিচুর রহমান সরকারকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে৷
.png)
মামলার সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে ছয়জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
ভুয়া চেক সৃষ্টি ও জাল-জালিয়াতির মাধ্যমে ৯০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।