ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

তৃতীয় লিঙ্গ সেজে মাদক ব্যবসা, ২ রোহিঙ্গা কারাগারে

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৮:৪৪, ১ অক্টোবর ২০২৩
তৃতীয় লিঙ্গ সেজে মাদক ব্যবসা, ২ রোহিঙ্গা কারাগারে
তৃতীয় লিঙ্গের ছদ্মবেশধারী দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী- ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতারকৃত দুই রোহিঙ্গাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার এ নির্দেশ দেন আদালত।

রোববার আদালতে সাভার থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। 

কারাগারে যাওয়া দুই রোহিঙ্গা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক ওরফে কাজল, বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের মামুনুর ওরফে পরিমনি।

Advertisement

এর আগে, শুক্রবার সাভারের নিউমার্কেট এলাকা থেকে ২ রোহিঙ্গাকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবা সংগ্রহ করতো। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। এরপর আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!