শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হায়াইক্যং ইউনিয়নের কুতুপালং শরণার্থী শিবিরের ৬৩ নম্বর ব্লকের ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. রফিক ও কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী শিবিরের এফ-১০ ব্লকের বাসিন্দা মামুনুর।
র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
.png)
তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করতেন।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।