ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গাদের কর্মকাণ্ডে দিশেহারা স্থানীয়রা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ১ অক্টোবর ২০২৩
রোহিঙ্গাদের কর্মকাণ্ডে দিশেহারা স্থানীয়রা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের নানা অপকর্ম, অপরাধ ও সশস্ত্র রোহিঙ্গা ক্যাডারদের অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছেন স্থানীয়রা। প্রতিনিয়ত মারধর, হামলা ও হুমকিতে অনিশ্চিত বসবাসসহ দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের জীবন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লম্বাশিয়া ক্যাম্পের অভ্যন্তরে অসংখ্য স্থানীয় পরিবারের বসবাস। তাদের অভিযোগ, রোহিঙ্গাদের কারণে সব সময় হুমকিতে থাকতে হচ্ছে। রোহিঙ্গাদের নানা অপরাধ কর্মকাণ্ডে স্থানীয়রা কোণঠাসা হয়ে পড়েছেন। তারা অনেকটা বন্দিজীবন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আয়াছ উদ্দিন বলেন, সম্প্রতি রাত ৯টার দিকে আমার বোনের জন্য ওষুধ নিয়ে যাওয়ার পথে রোহিঙ্গা সন্ত্রাসী আবুল কালাম, মৌলভী জাফর, আব্দুল মজিদ ও ফারুকসহ ৮-১০ জনের সন্ত্রাসী দল সাদ্দাম হোসেন নামে একজনকে অপহরণের চেষ্টা করে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে ৮ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় ইউডি মামলা হয়েছে।

Advertisement

স্থানীয় সরওয়ার হোসেন ও কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র রোহিঙ্গাদের হুমকি ও অত্যাচারের ভয়ে ক্যাম্পের অভ্যন্তরে বসবাসরত স্থানীয় গ্রামবাসী জিম্মি হয়ে পড়েছেন। বর্তমানে রোহিঙ্গা ও গ্রামবাসী মুখোমুখি অবস্থানে রয়েছে।

উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা নানা ধরনের অপরাধ ও অপকর্মে জড়িয়ে গেছে। কিছু রোহিঙ্গা দুষ্কৃতকারীর কারণে স্থানীয়রা রীতিমতো নানা সমস্যা ও জটিল জীবন পার করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!