ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা।

মঙ্গলবার উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর, বালুখালী ৮ নম্বর এবং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশ পরিদর্শন করেন তিনি।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানিয়েছেন, ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল রোহিঙ্গাদের পাশাপাশি ক্যাম্পের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআররের কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তায় যুক্ত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ক্যাম্পের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন।

Advertisement

এর আগে, সোমবার সকালে কক্সবাজারে পৌঁছান জতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা। এরপর শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!