ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলায় প্রতিবেদন দাখিল পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ১৯ জুলাই ২০২৩
মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলায় প্রতিবেদন দাখিল পিছিয়েছে
ফাইল ফটো

বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।

এদিন আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রয়েল জিয়া জানান, বুধবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এ তারিখ ধার্য করেছেন আদালত। 

Advertisement

গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে মেট্রোরেলের প্রায় দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!