ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ১৫ মে ২০২৩
স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
ফাইল ফটো

২০১৪ সালের আগে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় নজরুল ইসলাম খোকনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডের পাশাপাশি খোকনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপীর আদালত এ রায় দেন। 

অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুর দেড়টার দিকে ভিকটিম বাসার পাশে (খিলগাঁওয়ের সিপাহীবাগ মেরাদিয়া) খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে ফেরার পথে দুপুর ২টার দিকে খোকন ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে বাসায় নেয়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে।

Advertisement

ঐ ঘটনায় পরদিন ভিকটিমের মা খিলগাঁও থানায় মামলা করেন। ঐ বছরের ৩০ ডিসেম্বর মামলাটি তদন্ত করে খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর আজিজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!