ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১৪ মে ২০২৩
নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল হোসেন, আশিকুর রহমান এবং ফসিয়ার মোল্যা। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুই আসামি পলাতক রয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল ইসলাম এমদাদ এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী কৃষি জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় একটি দোকানে ডিজেল কিনতে যান। এ সময় আসামিরা স্লুইচগেটের পাশে ওত পেতে সোবহান ফরাজীকে কুপিয়ে হত্যা করেন। গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়েব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক আদালত রোববার এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!