ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ১৫:১৪, ৯ মে ২০২৩
স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুটি ধারায় আমিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ মে জেলার হরিণাকুন্ডু উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যান ভায়না গ্রামের আমিরুল ইসলাম। তিনি দুদিন মেয়েটিকে ঝিনাইদহ শহর ও হরিণাকুন্ডুর সাতব্রিজ এলাকায় আটকে রেখে ধর্ষণ করেন। ১৭ মে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় তাকে ফেলে পালিয়ে যান আমিরুল ইসলাম।

Advertisement

এ ঘটনায় ২৯ মে ভিকটিমের মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় আমিরুলকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৯ জুলাই আমিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ধর্ষণের দায়ে আমিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!