ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৮ এপ্রিল ২০২৩
নাটোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনসার আলীকে করেছে পুলিশ।

শুক্রবার ভোরে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আনসার আলী উপজেলার কুশাবাড়ি গ্রামের মো. তফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ২০০৪ সালে সিংড়া উপজেলার এক নারী আনসার আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর সাক্ষ্যপ্রমাণ শেষে গত ১৩ এপ্রিল নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর আনসার আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার ভোরে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমনের একটি মামলায় আসামি আনসার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!