বৃহস্পতিবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্থ ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম সোহেল (২৮) ও একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।