গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকার শাকিল মিয়ার স্ত্রী সোনালী আক্তার ও একই ইউনিয়নের আইরল গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাসেল মিয়া।
বৃহস্পতিবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার-ইটনা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ সোনালী আক্তার ও রাসেল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাসেলের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।