আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়। বন্ধ শেষে বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাস বলেন, ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
.png)