বুধবার টাঙ্গাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ কথা বলেন তিনি।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মামলার জট আমাদের চিন্তিত করেছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও বিচার না পান, তাহলে একসময় তারা আদালতের প্রতি বিশ্বাস হারাতে পারেন।
.png)
তিনি বলেন, এসব কারণে বর্তমানে যত মামলা ফাইল হয়েছে, তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আমরা একটা সহনীয় পর্যায়ে থাকবো।
তিনি আরো বলেন, মামলা শেষ হবে না। আর মামলা শেষ হলে আদালতের দরকার হবে না। মামলা থাকবে, কিন্তু জট যেন না হয়, সহনীয় পর্যায়ে থাকে- সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের আদালতকে সাহায্য করার অনুরোধ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমান, টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রাফিজুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার প্রমুখ।