বুধবার দুপুরে মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামের এ বিশ্রামাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি জানান, সারাদেশে ৪ কোটি মানুষ বিচারপ্রার্থী হিসেবে বিভিন্ন আদালতে আসা যাওয়া করেন।
এসব বিচারপ্রার্থী ও তাদের নিকটজনের বিশ্রামের প্রয়োজনে মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রতিটি ন্যায়কুঞ্জে দুটি বাথরুম, একটি ক্যান্টিনসহ জনগণের বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হবে।
.png)
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, নারী ও শিশু নির্যাতন আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহিদ হাসান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, পাবলিক প্রসিকিউটার কাজী এসকেন্দার আজম বাবলু, জিপি মাহবুব মোর্শেদ বাবলা, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা। পরে প্রধান বিচারপতি জেলা আইনজীবী সমিতিতে জেলায় কর্মরত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।