ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রমজানের শিক্ষা কাজে লাগাতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ২৫ মার্চ ২০২৩
রমজানের শিক্ষা কাজে লাগাতে হবে: প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোটার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন প্রধান বিচারপতিসহ আরো অনেকে- ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সবাইকে পরকালে বিচারের মুখোমুখি হতে হবে। তাই রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে সহনশীল ও সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোটার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে। সেসব শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইফতারের আগে দোয়া কবুলের সময়। আসুন আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি যেন আল্লাহতালা আমাদের আরো সংযমী করেন এবং সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ দেন।  

Advertisement

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আসুন আমরা মানবজাতির জন্য, দেশবাসীর জন্য দোয়া করি। আল্লাহতালা যেন আমাদের শান্তিতে রাখেন। যে সংকট সারাবিশ্বে শুরু হয়েছে আমাদের দেশেও এই সংকট হতে পারতো। সেই সংকট মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সবসময় ইসলামের কথা বলি, মহানবীর (সা.) কথা বলি। এক সময় আমাদের সবাইকে পরকালের বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারের মুখোমুখি হয়ে আমরা কী জবাব দেবো, আসুন সেজন্য নিজেকে প্রস্তুত করি। রাসুল (সা.) যে পথ আমাদের দেখিয়েছেন আসুন আমরা সেই পথ অনুসরণ করার চেষ্টা করি।  

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. বোরহান উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির হায়াত, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!