ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ তিনজন দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ৯ মার্চ ২০২৩
গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ তিনজন দুইদিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই ভবন মালিকসহ তিনজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত তিনজন হলেন- ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন ভাই।

Advertisement

বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ঘটনার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার। 

সরেজমিন দেখা যায়, বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!