নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সুমন, ইসহাক মৃধা, মনসুর হোসেন, মো. ইসমাইল , আল আমিন, রাহাত, মমিনুল ইসলাম, নদী বেগম, মাঈন উদ্দিন, নাজমুল হোসেন, ওবায়দুল হাসান বাবুল, আবু জাফর সিদ্দিক, আকুতি বেগম, মো. ইদ্রিস, হৃদয়, নুরুল ইসলাম ভূঁইয়া, মো. সিয়াম।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
.png)
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দুটি থেকে ১৭ জনের লাশ ও আহত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।