ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ২৭ জুন ২০২২
ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি রিমান্ডে
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক কারবারিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডকৃতরা হলেন- মো. রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, মো. আতিকুর রহমান ওরফে লাভলু ও মো. শাহজাহান। 

আরো পড়ুন> প্রতারণার অভিযোগে রন্ধনশিল্পী টমিসহ দুজনের বিরুদ্ধে মামলা

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মতিঝিল থানার মাদক দ্রব্য আইনে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ৪০০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের নিকট পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

এ ঘটনায়  মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!