ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

সিআরবিতে জোড়া খুন: ৬৩ জনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ২৫ মে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ১ মার্চ ২০২২
সিআরবিতে জোড়া খুন: ৬৩ জনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ২৫ মে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নগরের সিআরবিতে আলোচিত জোড়া খুন মামলায় ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। 

সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালত এ অভিযোগ গঠন করে। একই সঙ্গে আগামী ২৫ মে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন চৌধুরী বলেন, ৫৯ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। এ সময় পাঁচ আসামি সময়ের আবেদন করলেও তা নামঞ্জুর করে আদালত। এছাড়া ৫৪ আসামি অব্যাহতির আবেদন জানালে রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে ৬৩ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র গঠন করে আদালত। আগামী ২৫ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!