ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

আত্মসমর্পণের পর কারাগারে জিকে শামীমের মা আয়েশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ২৫ জানুয়ারি ২০২২
আত্মসমর্পণের পর কারাগারে জিকে শামীমের মা আয়েশা
এসএম গোলাম কিবরিয়া শামীম- ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের মা আয়েশা আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আরো পড়ুন: কাল ঢাকায় আসছেন মুজিব উর রহমান

এর আগে, ১৬ নভেম্বর জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ করেন আদালত। তবে এ মামলায় পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ মামলায় কারাগারে আটক রয়েছে আসামি জি কে শামীম।

আরো পড়ুন: ঢাবিতে হল ছাড়ছেন শিক্ষার্থীরা 

২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অভিযোগ এনে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। 

এরপর তদন্ত শেষে ২০২০ সালের ২২ ডিসেম্বর জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে দুদক। এর আগে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর নেতা জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জিকে শামীম
লিংক সফলভাবে কপি হয়েছে!