ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

জিকে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৩, ২৯ নভেম্বর ২০২১
জিকে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ
ফাইল ফটো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ঠিকাদার জিকে শামীমের মা আয়েশা আকতারকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, জিকে শামীমের মা আয়েশা আকতার হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে এসেছেন। আদালত আগাম জামিন না দিয়ে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

এজাহার মতে, আসামি এসএম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার মা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা নিজেদের ভোগ দখলে রাখায় দুদকের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন ২১ অক্টোবর মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!