ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ভিয়েতনাম-কাতার ফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ১ সেপ্টেম্বর ২০২০
ভিয়েতনাম-কাতার ফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে
ছবি: সংগৃহীত

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে, তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তুরাগ ধানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাদের ৫৪ ধারায় গ্রেফতারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন।

গ্রেফতার ৮৩ জনের মধ্যে রয়েছে দুইজন কাতার থেকে ফেরত, বাকিরা সবাই ভিয়েতনাম থেকে আসা। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!