ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘করুণা নয়, চাই অনুপ্রেরণা’

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ১২ মার্চ ২০২০
‘করুণা নয়, চাই অনুপ্রেরণা’
অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

বগুড়া গাবতলীর করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘করুণা নয়, চাই অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়েছে। 

গাবতলীর ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। 

স্বাগত বক্তব্য রাখেন করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এসএম কাওছার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, ব্যবসায়ী রাজু আহম্মেদসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!