[ অর্থনীতি ]
‘ক্রেডিট কার্ডে ৩১মে পর্যন্ত জরিমানা নয়’
ফাইল ফটো
ক্রেডিট কার্ডের বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে ৩১মে পর্যন্ত সময়ে গ্রাহকদের কাছ থেকে ব্যাংকগুলো কোনো জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না।
শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে জানুয়ারি থেকে ৩১মে পর্যন্ত কিস্তি পরিশোধ না করলেও খেলাপি না দেখানোর নির্দেশনা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এরইমধ্যে কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে। এর আগে এক অফিস আদেশে অন্য সব ঋণের মতো ক্রেডিট কার্ডের গ্রাহককেও ৩১মে পর্যন্ত খেলাপি না করতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এখন একই সময় পর্যন্ত জরিমানা আদায় না করার নির্দেশও দেয়া হলো।
.png)
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের কারণে দেশের মানুষ এখন জীবন বাঁচাতে ঘরবন্দি। এমন পরিস্থিতিতে ক্রেডিট কার্ডের জরিমানা বা বাড়তি চার্জ দেয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!