ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কমলাপুর স্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ১৬ ডিসেম্বর ২০১৯
কমলাপুর স্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটে রেলস্টেশনের ৭ নং প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের মুখে লম্বা দাড়ি রয়েছে। পরনে ছিল সাদা ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!