ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলমাকান্দায় কাঁঠাল গাছে চিতাবাঘ, কৌশলে উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৭ জানুয়ারি ২০২০
কলমাকান্দায় কাঁঠাল গাছে চিতাবাঘ, কৌশলে উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী বামনগাঁও থেকে একটি চিতাবাঘের শাবক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে বামনগাঁওয়ের আবদুল মালেকের বাড়ির পেছনের জঙ্গলের ভেতরের কাঁঠাল গাছ থেকে বাঘ শাবকটি উদ্ধার করা হয়।

ইউএনও মো. সোহেল রানা বাঘ শাবকটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করেন। তিনি বলেন, স্থানীয় এক কৃষক ওই জঙ্গলের কাঁঠাল গাছের উপর চিতাবাঘের শাবকটিকে দেখতে পান। পরে স্থানীয়রা ধাওয়া করলে শাবকটি মঙ্গলেশ্বরী নদীতে ঝাঁপ দেয়। এরপর বিভিন্ন কৌশলে এটিকে উদ্ধার করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, চিতাবাঘের শাবকটি সুস্থ ও ভালো আছে। এটিকে নেত্রকোনা বন বিভাগে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!