ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কিয়ারার নাম বদল!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ২৩ ডিসেম্বর ২০১৯
কিয়ারার নাম বদল!
কিয়ারা আদবানী

বলিউডে পা রাখার আগেই আলিয়া নাম বদলে কিয়ারা করে নিয়েছেন। এবার নাকি আধারকার্ড ও পাসপোর্টেও নিজের নাম বদলে ফেলতে চলেছেন ‘কবীর সিং’ ছবির নায়িকা কিয়ারা আদবানী। তবে বাবা-মায়ের দেয়া নাম একেবারেই সমস্ত কিছু থেকে কেন বদলে ফেলতে চান কিয়ারা?

অভিনেত্রীর ভাষায়, যখন আমাকে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিমান ধরতে হয়, তখন বিমানবন্দরে পাসপোর্ট, সহ অন্যান্য তথ্য দেখে চেকিংয়ের দায়িত্বে থাকা অফিসার প্রশ্ন করেন, আপনি কিয়ারা নন? তো এতে ভীষণই সমস্যা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নামের জন্য আজকাল সমস্যা হচ্ছে। তাই খুব শীঘ্রই আমি আমার আধার, পাসপোর্টে নাম পরিবর্তন করতে চলেছি। তবে আলিয়া নামটাকে একেবারে মুছে ফেলব এমনটাও নয়, মিডল নেম হিসাবে এটাকে রেখে দেব। বাকিটা সব জায়গায় কিয়ারা আদবানীই থাকবে।

খুব শীঘ্রই কিয়ারা আদবানীকে দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে কিয়ারা, দিলজিৎ ছাড়াও দেখা যাবে অক্ষয় কুমার, কারিনা কাপুরকে। 

প্রসঙ্গত, এর আগে আলিয়া থেকে কিয়ারা হওয়ার রহস্যের কথা জানাতে অভিনেত্রী বলেছিলেন, আমি চাইনি, আলিয়া ভাটের সঙ্গে দর্শকরা আমাকে গুলিয়ে ফেলুক। তাই নাম বদল করেছিলাম। আমাকে সালমান খান পরামর্শ দিয়েছিল নাম বলদাতে!

কিয়ারা আরো বলেন, আনজানা-আনজানি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া নিজের পরিচয় দিয়েছিল কিয়ারা নামে। তখনই ভাবি, আমার যদি একটা মেয়ে থাকত তা হলে ওর নাম রাখতাম কিয়ারা। কিন্তু সবার আগে নিজের নাম দেয়া প্রয়োজন ছিল। তাই নিজের নাম রাখলাম কিয়ারা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!