[ লাইফস্টাইল ]
কী থাকছে কেকা ফেরদৌসীর নতুন রেসিপিতে?
ছবি: সংগৃহীত
কেকা ফেরদৌসী সবারই পরিচিত একটি মুখ। এক কথায় জনপ্রিয় রন্ধনশিল্পী তিনি। বহুল পরিচিত কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘দেশ বিদেশে রান্না’।
এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার রন্ধনশিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাদের আঞ্চলিক খাবার রান্না ও পরিবেশন দেখানো হয়। অনুষ্ঠানটিতে আরো দেখানো হয়, বিদেশে অবস্থানরত বাঙালি রন্ধনশিল্পীরা কীভাবে বিদেশে দেশীয় রান্না করেন ও পরিবেশন করেন। তাও কেকা ফেরদৌসী বিভিন্ন দেশে গিয়ে সেসব রান্না দেশের দর্শকদের জন্য উপস্থাপন করছেন।
বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় রান্না বিষয়ক এই অনুষ্ঠানটি। বুধবার কী থাকছে কেকা ফেরদৌসীর নতুন রেসিপি? জানতে চাইলে চোখ রাখুন চ্যানেল আই এর পর্দায়।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!