ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, পদসংখ্যা নির্ধারিত নয়

জব কর্নার
প্রকাশিত: ০৯:১১, ১০ মে ২০২৪
ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, পদসংখ্যা নির্ধারিত নয়
ছবি: অন্তর্জাল

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ অনলাইন সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে।

Advertisement

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন-ভাতা: মাসিক মোট বেতন ২৮,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে। কর্মদক্ষতার ভিত্তিতে একবছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের ইবিএলের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ মে, ২০২৪ পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!