ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বিবাহিতদেরও চাকরি দিচ্ছে বিমান বাহিনী

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২০:৩৮, ৩০ জুলাই ২০২৩
বিবাহিতদেরও চাকরি দিচ্ছে বিমান বাহিনী
ফাইল ফটো

জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত ও রসায়ন) শাখায় স্বল্পমেয়াদি (DE 2024A) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নেবে বাহিনীটি। এ বিজ্ঞপ্তিতে চাকরির সুযোগ থাকছে বিবাহিতদের জন্যও। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত ও রসায়ন) শাখায় স্বল্পমেয়াদি (DE 2024A) কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার বিবরণ

Advertisement

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।

বয়স: ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে সাড়ে ২০-৩০ বছর
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)

আবেদন ফি: ১০০০ টাকা

সম্ভাব্য যোগদানের তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৩
পরীক্ষার তারিখ ও সময়: ১৬, ২০, ২৩, ২৭ ও ৩০ আগস্ট, ২০২৩ তারিখ সকাল ০৮টা
পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.joinairforce.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০১ আগস্ট থেকে ২৯ আগস্ট, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!