শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সৌদি শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক, তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।
.png)
এতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন নারী ও পুরুষরা আগামী ২৫ জুলাই সকাল ৯টা (সৌদি সময়) থেকে ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত যেকোনো সময় দেশটির সরকারের কর্মসংস্থান বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম জাদারার মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্র: গালফ নিউজ