ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আয়করে আরো ছাড় পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ১৯ জুলাই ২০২৩
আয়করে আরো ছাড় পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ফাইল ফটো

সরকারি চাকরিজীবীদের প্রণোদনা দেওয়ার পর তাদের আরো কর ছাড়ের সুবিধা দিল সরকার। মূল বেতন ও বোনাস ছাড়া তারা অন্য যেসব আর্থিক সুবিধা পান, সেগুলোর ওপর কোনো আয়কর দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার  এক প্রজ্ঞাপনে এ কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এবারের প্রজ্ঞাপনে কর ছাড়ের পরিধি বাড়ল।

এতদিন সরকারি চাকরিজীবীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হলো- বাড়ি ভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।

Advertisement

সরকারি চাকরিজীবীদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরো আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক-তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!