ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ইসলামিক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২৪ মে ২০২৩
ইসলামিক ফাউন্ডেশনে চাকরির সুযোগ
ফাইল ফটো

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় প্রকল্পের জন্য জনবল  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন।

এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও পদসংখ্যা

Advertisement

(১) সহকারী পরিচালক (৯ম গ্রেড)- পদ সংখ্যা: ০১

(২) ফিল্ড অফিসার (১০ গ্রেড)- পদ সংখ্যা: ১৮

(৩) হিসাবরক্ষক (১৩ গ্রেড)- পদ সংখ্যা: ০১

(৪) মাস্টার ট্রেইনার (১৩ গ্রেড)- পদ সংখ্যা: ০৭

(৫) কম্পিউটার অপারেটর (১৩ গ্রেড)- পদ সংখ্যা: ০১

(৬) ফিল্ড সুপারভাইজার (১৪ গ্রেড)- পদ সংখ্যা: ৩৪

(৭) কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী (১৬ গ্রেড)- পদ সংখ্যা: ০৭

(৮) ক্যাশিয়ার (১৬ গ্রেড)- পদ সংখ্যা: ০১

(৯) আর অ্যান্ড ডি ক্লার্ক (১৬ গ্রেড)- পদ সংখ্যা: ০১

আবেদনের যোগ্যতা: পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি এই বিজ্ঞপ্তিতে জানা যাবে।
 
আবেদনের বয়স: প্রার্থীর বয়স এ বছরের ১৫ জুন, ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://mbcmlp.teletalk.com.bd/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!